বাংলাদেশ-ভারত সম্প্রীতি সম্মাননা পেলেন রাজু আলীম

সম্প্রতি বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ সম্মাননা পদক পেলেন তরুণ নির্মাতা ও কবি রাজু আলীম। তিনি বর্তমানে চ্যানেল আইয়ের সিনিয়র প্রোগ্রাম প্রডিউসার। রাজু আলীম পুরস্কার গ্রহণ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার সন্দ্বীপ চক্রবর্তীর হাত থেকে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আআমস আরেফিন সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. দেলোয়ার হোসেন, এটিএন নিউজের প্রধান নির্বাহী ও বিশিষ্ট সাংবাদিক আবেদ খান, নিটল গ্রুপের চেয়ারম্যান ও ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট আবদুল মাতলুব আহমাদ, বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের চেয়ারম্যান এমএ বারী এবং সেক্রেটারি জেনারেল বাসুদেব ধর। মুক্তিযুদ্ধভিত্তিক বিশেষ তথ্যচিত্র নির্মাণের জন্য রাজু আলীম এ পুরস্কার পান।