মেধাবী মুখ
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০১৩, ২০:৩৭
ফাতিন ইশরাক সিয়াম খান
ফাতিন ইশরাক সিয়াম খান প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ফরিদপুর জিলা স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে। ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটের পরিচালক মো. আজম খান ও জীবন নাহার বেগমের পুত্র।
ফাহমিদা ইসলাম ফারিহা
মনোহরগঞ্জের লুত্সর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ফাহমিদা ইসলাম ফারিহা পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সে ঐ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুল ইসলাম ও মোহছেনা বেগমের মেয়ে।
মো. নূরুল আমীন
মো. নূরুল আমীন ময়মনসিংহ ঈশ্বরগঞ্জের উত্তর মাইজবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। তার পিতা মো. সুরুজ আলী। মা মোর্শিদা খাতুন।
তাজরী হাসান (ফিহা)
তাজরী হাসান (ফিহা) বনানী বিদ্যানিকেতন ঢাকা হতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। তার পিতা স্বাস্থ্য অধিদপ্তরে কর্মরত মো. লায়াল হাসান এবং মাতা ক্যান্সার হাসপাতালে কর্মরত রুহেলী বেগম। সে চিকিত্সক হতে চায়।
আল-যুল-ইকরাম (রিয়াদ)
আল-যুল-ইকরাম (রিয়াদ) ২০১২ সালে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। সে দৈনিক যুগান্তরের সিনিয়র এক্সিকিউটিভ আব্দুল আউয়াল এবং আফসানা ফেরদৌসের পুত্র।
তাজরিয়ান নূর (অন্বেষা)
তাজরিয়ান নূর (অন্বেষা) ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। তার পিতা ঢাকা ওয়াসার প্রকৌশলী, মা গৃহিণী। সে প্রকৌশলী হতে চায়।