হরতালে সহিংসতা

সিদ্ধিরগঞ্জে ১৭ জনের বিরুদ্ধে মামলা

সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে রবিবার ১৮ দলীয় জোটের হরতালে বিএনপি নেতাদের পিকেটিং ও পুলিশের উপর লাঠিচার্জের ঘটনায় সোমবার মামলা করেছে পুলিশ। মামলায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদকে প্রধান করে ১৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার এস আই ফরিদউদ্দিন এ মামলাটি করেন। মামলায় পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা, জনস্বার্থ বিঘ্নিত করার অভিযোগ আনা হয়েছে। মামলার অন্য আসামিরা হলো সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতা আলী আহমদ লালা, আলী হোসেন প্রধান, আলমগীর ওরফে দর্জি আলমগীর, লিয়াকত হোসেন লাকী, শাহ আলম, টিএইচ তোফা, জাহাঙ্গীর ওরফে কাউন্টার জাহাঙ্গীর, রুস্তুম আলী, শিপন, রতন মোল্ল¬া, মনির ওরফে বেকারী মনির, মহিউদ্দিন মোল্লা, আ. মালেক ওরফে গাট্টা মালেক।