আধুনিক গানের যৌথ অ্যালবামে বন্যা ও ফেরদৌস আরা

দেশের দুই ধারার দুই খ্যাতিমান কণ্ঠশিল্পী এবারে এক অ্যালবামে যুক্ত হচ্ছেন। একজন রবীন্দ্রসঙ্গীতে এই উপমহাদেশের শীর্ষ তারকা রেজওয়ানা চৌধুরী বন্যা, অন্যজন নজরুল সঙ্গীতে জনপ্রিয় কণ্ঠশিল্পী ফেরদৌস আরা। তাদের এতদিন শুধু রবীন্দ্রসঙ্গীত অথবা নজরুলের গানেই দেখা গেছে। নিজস্ব ধারায়, নিজের বলয়েই গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেছেন তারা এতদিন। বিচ্ছিন্নভাবে দু-একটি অ্যালবাম বা অনুষ্ঠানে ভিন্ন ধারার গান গাইলেও এবারই প্রথমবারের মতো আধুনিক গানে কণ্ঠ দিচ্ছেন। এবারে প্রথমবারের মতো ইমপ্রেস অডিওর ব্যানারে তাদের দু’জনার কণ্ঠে প্রথমবারের মতো আধুনিক গানের অ্যালবাম প্রকাশ করছেন। অ্যালবামে শফিক তুহিনের কথায় এদেশের শীর্ষ কয়েকজন সুরকার কাজ করবেন বলে জানা গেছে।