যুগান্তরের বিরুদ্ধে মানহানির মামলা
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০১৩, ২০:৫৯
মানহানির জন্য দৈনিক যুগান্তরের সম্পাদক ও প্রকাশক সালমা ইসলাম ও নির্বাহী সম্পাদক সাইফুল আলম-এর বিরুদ্ধে ১শ’ কোটি টাকার ক্ষতিপূরণ আদায়ের মামলা দায়ের করেছেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান (অতিরিক্ত আইজিপি) ড. মোঃ শামছুদ্দোহা খন্দকার। গত ১০ ও ১১ ডিসেম্বর পর পর দু’দিন ধারাবাহিকভাবে দৈনিক যুগান্তরের প্রথম পৃষ্ঠায় ‘বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যানের ছবিসহ সংবাদ প্রকাশ করায় বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান সংক্ষুব্ধ হয়ে মানহানির জন্য ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যে ঢাকার ৫ম যুগ্ম জেলা জজ আদালতে এ মানিস্যুট মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে বিবাদীদের বিরুদ্ধে সমন জারিসহ তাদের আগামী ৭ মার্চের মধ্যে জবাব প্রদানের নির্দেশ প্রদান করেছেন।