তেলের মূল্যবৃদ্ধিতে জনগণকে ভোগান্তি পোহাতে হবে

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীরসাহেব চরমোনাই বলেছেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাব সকল ক্ষেত্রে পড়বে। চরম ভোগান্তি পোহাতে হবে জনগণকে। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। পীরসাহেব চরমোনাই বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এ নিয়ে সাত দফা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছে। এই সাত দফা মূল্য বৃদ্ধির কারণে প্রতিবারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে। আর আকাশচুম্বি মূল্যবৃদ্ধিতে জনগণ দিশেহারা হয়ে পড়েছে। -প্রেস বিজ্ঞপ্তি