ওয়াইকেকের শীতবস্ত্র বিতরণ

জাপান ভিত্তিক বহুজাতিক জিপার প্রস্তুতকারী কোম্পানি ওয়াইকেকে বাংলাদেশের উদ্যোগে রবিবার মধ্যরাতে রাজধানীর প্রধান সড়কের বিভিন্ন স্থানে আড়াই শতাধিক ছিন্নমূল দরিদ্র লোকের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কোসুকে মিমি কলাবাগান ক্রীড়াচক্র মাঠে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচির শুরু করেন। এ সময় প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক মাসুদ করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি