শিক্ষক পরিষদ নেতা
আতিয়ার রহমানের
ইন্তেকাল
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০১৩, ২১:২৩
বিশিষ্ট শিক্ষক নেতা ও মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল এনবিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান (৫৫) রবিবার রাতে হূদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক পরিষদের সভাপতি আতিয়ার রহমান মৃত্যুকালে স্ত্রী ও একমাত্র কন্যা রেখে গেছেন। ঢাকায় শিক্ষক পরিষদের কার্যালয়ে প্রথম জানাজা শেষে তাঁর মরদেহ সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। এরপর কর্মস্থল রামপাল এনবিএম উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা এবং রাষ্ট্রীয় মর্যাদা দেয়া শেষে তাঁর মৃতদেহ গ্রামের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় নিয়ে যাওয়া হয়েছে। রাতে সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তার মৃত্যুতে শোক প্রকাশ করেন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল ও সাধারণ সম্পাদক তানভীর হাসান।