আজ সন্তোষগুপ্তের জন্মবার্ষিকী

আজ প্রথিতযশা সাংবাদিক-সাহিত্যিক সন্তোষ গুপ্তের ৮৮তম জন্মবার্ষিকী। তার জন্ম ১৯২৫ খৃষ্টাব্দের ৯ জানুয়ারি ঝালকাঠি জেলার রুনসী গ্রামে। ১৯৫৭ সাল থেকে তিনি সাংবাদিকতা শুরু করেন। কর্ম জীবনে তিনি দৈনিক আজাদ ও দৈনিক সংবাদ- এ কাজ করেছেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি দৈনিক সংবাদ-এর সিনিয়র সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। সাংবাদিকতা পেশায় আসার আগে বামধারার রাজনীতির সংগে যুক্ত ছিলেন তিনি । রাজনৈতিক কারনে তাঁকে একাধিকবার জেলে যেতে হয়েছে। ১৯৭১ সালে তিনি প্রবাসী বাংলাদেশ সরকারের তথ্য বিভাগে কর্মরত ছিলেন। সন্তোষ গুপ্ত-সাংবাদিকতা, কবিতা, শিল্প, সাহিত্য, রাজনীতি, চিত্রকলা সহ বিভিন্ন বিষয়ে ১৮টি গ্রন্থ রয়েছে। সমপাদনা করেছেন একাধিক গ্রন্থ। তাঁর অসংখ্য রচনা এখনও অগ্রন্থিত রয়েছে। সাংবাদিকতা ও সাহিত্যে অবদান রাখার জন্য তিনি একুশে পদক, শেরে বাংলা পদক, মাওলানা তর্কবাগীশ পদক, জহর হোসেন স্মৃতি পদক সহ বহু পদক ও সম্মাননা পেয়েছেন। ২০০৪ সালের ৬ আগস্ট মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারনে প্রায় ৮০ বছর বয়সে এই অসাধারণ গুণী সাংবাদিকের জীবনাবসান ঘটে। সন্তোষ গুপ্তের ৮৮-তম জন্মবার্ষিকী উপলক্ষে পোস্তগোলা শ্মশানঘাটে তাঁর স্মৃতিস্মম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। স্মৃতিস্তম্ভটি চিএশিল্পী কালিদাস কর্মকারের পরিকল্পনা ও স্থপতি রবিউল হুসাইনের স্থাপত্য নকশায় শিল্পী ইমতিয়াজ নূর নির্মাণ করেছেন।