শোক সংবাদ

ডা. কমর উদ্দিন আহমেদ বিশিষ্ট সমাজসেবক ডাঃ কমর উদ্দিন আহমেদ (বাদশা) (৮৪) গত রবিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি ময়মনসিংহের শেরপুরের সাবেক সংসদ সদস্য মরহুম ডাঃ শরাফত উদ্দিন আহমেদের তৃতীয় পুত্র। তিনি এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন। তার কুলখানি ১১ জানুয়ারি শুক্রবার মরহুমের বাড়ি নং ৫৫/এল, সড়ক নং ৯/এ, ধানমন্ডি, ঢাকার বাসভবনে বাদ আসর অনুষ্ঠিত হবে। বজলুল করিম বরিশালের মুলাদী মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক এবং ঢাকার বিএফ শাহীন স্কুলের সাবেক শিক্ষক একেএম বজলুল করিম (৭৬) মঙ্গলবার বাউফলস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। তিনি স্ত্রী, ৪ পুত্র ও ৩ কন্যা রেখে গেছেন। আলী হোসেন মুনশী ময়মনসিংহের গৌরীপুর ইসলামাবাদ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মোঃ রুকন উদ্দিনের পিতা আলী হোসেন মুনশী (১০৭) সোমবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি ৩ ছেলে, ১ মেয়ে রেখে গেছেন। মর্জিনা বেগম নীলফামারী জেলার সৈয়দপুরের দৈনিক ইত্তেফাকের এজেন্ট মজিদুল ইসলাম মন্ডলের মাতা মর্জিনা বেগম (৮০) গত সোমবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ফোরকান হোসেন মৃধা ঝালকাঠির রাজাপুর উপজেলা যুবলীগের সদস্য ফোরকান হোসেন মৃধা (৪৮) টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে মঙ্গলবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্ত্রী ও এক শিশু সন্তান রেখে গেছেন। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।