ছাত্রলীগ নামধারী দুই বখাটে আটক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০১৩, ২১:২৪
ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে সৈয়দপুরের পরিবেশ অশান্ত করার অভিযোগে ২ মাদকাসক্ত বখাটেকে পুলিশের হাতে তুলে দিয়েছে উপজেলা ছাত্রলীগ সভাপতি দিলনেওয়াজ খান। সোমবার রাতে শহরের পাঁচমাথা ক্যান্ট মোড় এলাকা থেকে তাদের আটক করে ছাত্রলীগ নেতৃবৃন্দ। জানা যায়, ওইদিন রাতে শহরের মুন্সিপাড়া এলাকার আনিছের ২ মাদকাসক্ত পুত্র শমসের (৩৩) ও কামালের (৩০) নেতৃত্বে কয়েকজন যুবক পাঁচমাথা মোড়ে লাঠিসোটা নিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শ্লোগান দিয়ে উচ্ছৃঙ্খল আচরণ শুরু করে। এ সময় অবৈধ হরতাল মানিনা শ্লোগান দেয়। খবর পেয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি দিলনেওয়াজ খানসহ কয়েকজন ওই এলাকায় গিয়ে দু’সহোদরকে আটক করলে তার সঙ্গীরা পালিয়ে যায়