পাবনায় পাদুকা ব্যবসায়ীদের মানববন্ধন
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০১৩, ২১:২৮
পাবনা শহরের ‘মেসার্স সিয়াম সু হাউজ’ দোকানে সন্ত্রাসী হামলা, দোকান মালিক নজরুল ইসলামের ছেলে রাসেল হোসেনকে ছুরিকাঘাতে জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ব্যবসায়ীরা। জেলা পাদুকা ব্যবসায়ী ঐক্য পরিষদের উদ্যোগে মঙ্গলবার শহরের সকল জুতার দোকান বন্ধ রেখে বিক্ষোভ মিছিল ও শহরের আব্দুল হামিদ সড়কে মানববন্ধন করেন ব্যবসায়ীরা।