কালকিনিতে গ্রেফতার আতঙ্কে এলাকা পুরুষশূন্য

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার আতঙ্কে মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ও দক্ষিণ সাহেবরাপুর গ্রামে পুরুষশূন্য হয়ে পড়েছে। গত ৩ জানুয়ারি সাহেবরামপুর এলাকার দক্ষিণ সাহেবরামপুর গ্রামে ৪ শতাংশ জমির বিরোধের জের ধরে আলী চৌকিদারের সাথে একই এলাকার নূর মোহাম্মদের লোকজনের সংঘর্ষ হয়। এত ১০জন আহত হয়। আহতদের মধ্যে আলী চৌকিদারের মৃত্যু গুজবে প্রথমে হত্যা মামলা ও পরে হত্যা প্রচেষ্টার মামলা হয়। কালকিনি থানা-পুলিশ দোষিদের কাউকে না পেয়ে দুপুরে রাস্তার পথচারী ব্যবসায়ী মুজাহার মীর নামের একজনকে সন্ধেহজনকভাবে আটক করে জেল-হাজতে প্রেরণ করে। এ মামলার গ্রেপ্তার আতঙ্কে বর্তমানে ওই দুই এলাকায় পুরুষশূন্য হয়ে পড়েছে। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মণ্ডল বলেন, থানায় এ ঘটনায় পরবর্তীতে হত্যা চেষ্টা ও মারামারির অভিযোগে মামলা হয়েছে। পুলিশ কাউকে হয়রানি করছে না।