জগন্নাথপুরে বিদ্যুত্ সাব-স্টেশনের উদ্বোধন
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০১৩, ২১:৩৩
বিদ্যুত্ উন্নয়ন বোর্ড বিউবো কর্তৃক ১০ কোটি টাকা ব্যয়ে জগন্নাথপুর উপজেলা সদরের স্লুইচ গেইট এলাকায় ৩৩/১১ হাজার কেভি বিদ্যুত্ সঞ্চালন লাইনের ১০ মেগাওয়াট সম্পন্ন বিদ্যুত্ সাব-স্টেশনের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিদ্যুত্ সাব-স্টেশনটির ফলক উন্মোচন করেন সরকারের হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম এ মান্নান। বিউবো’র জগন্নাথপুরের উপ-সহকারী প্রকৌশলী চৌধুরী আবু উবায়েদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, বিদ্যুত্ বিতরণ বিভাগ বিউবোর নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদির, বিউবোর সিলেটের উপ-সহকারী প্রকৌশলী সাইদুর রহমান, জাতীয় বিদ্যুত্ শ্রমিকলীগ সিলেটের সভাপতি প্রসূন প্রতিম দেব, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান প্রমুখ।