বিশ্বনাথে দুই ওলির বার্ষিক ওরস ২৪ জানুয়ারি
বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০১৩, ২১:৩৪
সিলেটের বিশ্বনাথে দুই ওলির বার্ষিক ওরস ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। উপজেলার পশ্চিম শ্বাসরামস্থ গ্রামে ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত শাহ ওলি খন্দকার (রহ.) ও পীরে কামেল ছমরউদ্দিনের মাজার প্রাঙ্গণে ওই বার্ষিক ওরস হবে। কর্মসূচির মধ্যে রয়েছে- মাজার গোসল, ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল, শিরনি বিতরণ ও রাত ১২ টার পর ভক্তিমূলক গানের অনুষ্ঠান।