গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সংবাদ সম্মেলন

ময়মনসিংহের গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদ গৌরীপুরে ফায়ার সার্ভিস কেন্দ স্থাপন, গ্যাস সংযোগ, ট্রমা সেন্টার স্থাপন, আন্তঃনগর ট্রেন চালুসহ ৮দফা দাবিতে মঙ্গলবার প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন আয়োজন করে। সংগঠনের সভাপতি আব্দুল মতিন মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন মজিবুর রহমান ফকির, আবুল কাশেম, আব্দুল লতিফ, আজম জহিরুল ইসলাম, ইকবাল হোসেন জুয়েল।