সীমান্তে মানুষ হত্যা কারো কাম্য নয়

‘সীমান্তে মানুষ হত্যা কারো কাম্য নয়। এটা গ্রহণযোগ্যও নয়। নিয়মের মধ্যে থেকে আমরা প্রতিটি হত্যাকাণ্ডের বিচার দাবি ও তীব্র নিন্দা জানিয়েছি। সীমান্তে টহল জোরদারের জন্য কিছুদিনের মধ্যে আরো ৩ হাজার বিজিবি নতুন সদস্য নিয়োগ দেয়া হবে’। গত সোমবার ৩৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উদ্যোগে মেহেরপুরের মুজিবনগর সীমান্ত ফাঁড়িতে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহম্মেদ (পিএসসিজি) একথা বলেন। তিনি আরও বলেন, সীমান্তে প্রহরা জোরদার করতে বিজিবি ক্যাম্পগুলোর জন্য সাড়ে ১২শ মোটর সাইকেল প্রদান ও সীমান্ত এলাকার রাস্তাঘাট উন্নয়নকল্পে এ বছরই ৯৩৫ কিলোমিটার রিং রোড নির্মাণের কাজ শুরু হবে। এ সময় বিজিবি পরিচালক প্রশাসন কর্নেল রুস্তম আলী, কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল ফরিদ, ৩৫ বিজিবি কামন্ডার লে. কর্নেল গাজী আসাদুজ্জামান, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার হেকমত আলী উপস্থিত ছিলেন। বিজিবির লোকবল বাড়ানোর সাথে সাথে ৪টি বিভাগীয় হেড কোয়ার্টার ও ১১টি ব্যাটালিয়ন সৃষ্টি করা হবে বলে জানান তিনি।