বোরকা খুলে ২০ নেত্রীকে জুলুম করা হয়েছে

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ছাত্রী সংস্থার ২০ জন নেত্রীকে বোরকা খুলে আদালতে হাজির করে তাদের প্রতি জুলুম করা হয়েছে। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, গত সোমবার তাদের বোরকা খুলে আদালতে হাজির হতে সরকার বাধ্য করেছে। তিনি বলেন, ছাত্রী সংস্থার এ ২০ জন নেত্রীর সকলেই বোরকায় অভ্যস্ত। বাংলাদেশে শতকরা ৯০ জন মানুষ মুসলমান এবং ইচ্ছার বিরুদ্ধে তাদের বোরকা খুলতে বাধ্য করে ফরজ পালনে বাধা দেয়া হয়েছে। তিনি এ ধরনের গর্হিত কাজ করা থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।