মন্তব্য
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০১৩, ১৯:৪৮
++ ‘আমি একটু ভিন্ন ধরণের গানে কণ্ঠ দিতে বেশি আগ্রহী। অনুরূপ আইচ বরাবরের মতো ভালো লিখেছেন। ইমরানও ভালো মিউজিক করেছেন।’
সংগীতশিল্পী কনা
‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ সিনেমার গানে কাজ করা প্রসঙ্গে বলেন।
++ ‘পুরো ছবির নৃত্য পরিচালনায় আছেন ভারতের একজন নৃত্য পরিচালক। ছবিটিতে একটি গানের দৃশ্যায়নে আমি কিছু মতামত ব্যক্ত করেছি। সবাই আমার সেই মতামতটাকে গুরুত্ব দিয়ে নাচে বাস্তবায়ন করেছে বলে আমাকে নৃত্য পরিচালক বলে ডাকতে শুরু করেন। পুরো বিষয়টি আমাকেও বেশ আনন্দ দিয়েছে।’
অভিনয়শিল্পী বিদ্যা সিনহা মিম
‘জোনাকির আলো’ চলচ্চিত্রের নৃত্য পরিচালনা প্রসঙ্গে বলেন। ++ ‘একাকি বেশ আনন্দেই আছি এবং কাজ নিয়ে ব্যস্ত রয়েছি। আমি এত
জলদি কাউকে বিয়ে
করছি না। কে এই
গুজবটা ছড়াল!’
বলিউড অভিনয়শিল্পী নার্গিস ফাকরি
উদয় চোপড়ার সঙ্গে বছর মার্চ মাসে বিয়ের পিঁড়িতে বসছেন, এমন গুজব সম্পর্কে টুইটারের মাধ্যমে জানিয়েছেন।
++ ‘আশা করি, এই মর্মান্তিক ঘটনা তারকাদের নিরাপত্তা এবং গোপনীয়তার ব্যাপারে কঠোর আইন প্রণয়নে সাহায্য করবে। নিহতের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।’
টিনস্টার জাস্টিন বিবার
নিজের গাড়ির ছবি তুলতে গিয়ে পাপ্পারাজির মৃত্যুর ঘটনায় সমবেদনা জানিয়ে বলেন।
++ ‘আমার শেষ ছবিটি কবে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল, তা আমি নিজেও ভুলে গেছি। অনেক দিন পর আবার আমার ছবি মুক্তি পাচ্ছে শুনে খুব ভালো লাগছে। শিরি-ফরহাদ পুরোপুরি একটি প্রেমের ছবি।’
চলচ্চিত্র অভিনেতা রিয়াজ
নিজের নতুন চলচ্চিত্র ‘শিরি-ফরহাদ’-এর মুক্তি সম্পর্কে তিনি বলেন।