টপচার্ট
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০১৩, ১৯:৪৯
জাব তাক
হ্যায় জান
ছবি মুক্তির আগে কিছুটা শঙ্কা থাকলেও ইতিহাস বলছিল দিওয়ালি শাহরুখেরই। তাই এবারেও ব্যতিক্রম হলো না। ১০০ কোটির ক্যাম্পে ঢুকে গেল ‘জাব তাক হ্যায় জান’। দিওয়ালির দিন মুক্তি পেয়েছে যশরাজ ক্যাম্পের ‘জাব তক হ্যায় জান’। ভারতে মুক্তির দিন অর্থাত্ মঙ্গলবার ‘জাব তক হ্যায় জান’ এর আয় ছিল ১৫.২৩ কোটি, পরদিন, বুধবার ১৯.৫৪ কোটি, বৃহস্পতিবার ১৪.৪৫ কোটি, শুক্রবার ১১.১৭ কোটি আর বিদেশের মাটিতে আয় ৪১.৭ কোটি।
জ্যাঙ্গো আনচেইন্ড
কোয়ান্টিন টারান্টিনোর ‘জ্যাঙ্গো আনচেইন্ড’ ছবির মূল চরিত্র জ্যাঙ্গো হতে চেয়েছিলেন উইল স্মিথ। কিন্তু পরবর্তীতে নানা কারণে উইল স্মিথের জায়গায় জাঙ্গো হয়েছেন ‘কোলাটোরেল’ খ্যাত তারকা জেমি ফক্স। ছবিতে তার সঙ্গে আরও অভিনয় করছেন লিওনার্দো ডিকাপ্রিও, ক্রিস্টোফার ওয়াল্টজ ও স্যামুয়েল এল জ্যাকসন। ছবির কাহিনী আবর্তিত হয়েছে আমেরিকায় দাস প্রথা চলার সময়ে।
বলিউড টপচার্ট
++ দাবাং ২
সালমান খান, সোনাক্ষি সিনহা
++ জাব তাক হ্যায় জান
শাহরুখ খান, ক্যাটরিনা, আনুশকা
++ সন অব সর্দার
অজয় দেবগন, সোনাক্ষি
++ খিলাড়ি ৭৮৬
অক্ষয় কুমার, অসিন
++ তালাশ :আমির খান, রানি মুখার্জি, কারিনা কাপুর।
হলিউড টপচার্ট
++ দি হবিট :অ্যান আনস্পেকটেড জার্নি
মার্টিন ফ্রিম্যান, রিচার্ড আর্মিটেজ
++ জাঙ্গো আনচেইন্ড
জেমি ফক্স, লিওনার্দো ডিকাপ্রিও
++ লেস মিজারেবল
হিউ জ্যাকম্যান, রাসেল ক্রো
++ প্যারেন্টাল গাইডেন্স
বিলি ক্রিস্টাল, বেট্টে মিডলার
++ জ্যাক রেচার
টম ক্রুজ, রিচার্ড জেনকিনস।