এবার অভিনয়ে
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০১৩, ১৯:৫১
‘কুসুমপুরের গল্প’ ছবিতে কলকাতার এক প্রভাবশালী ধনাঢ্য ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করলেন পপ তারকা ফেরদৌস ওয়াহিদ। এই প্রথমবারের মতো ছবি পরিচালনার পর এবার এতে অভিনয়ও করলেন তিনি। ছবিতে নিজের চরিত্র সম্পর্কে ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘কুসুমপুরের গল্প’-এ আমার চরিত্রের নাম দিগন্ত আচার্য। যিনি কলকাতার প্রভাবশালী ধনাঢ্য ব্যবসায়ী। স্ত্রীর অকালমৃত্যুর পর দিগন্ত আচার্য অস্বাভাবিক জীবযাপন করতে শুরু করেন। এরপর ঘটতে থকবে বিভিন্ন ঘটনা।’ ‘কুসুমপুরের গল্প’ ছবির মুক্তির বিষয়ে ফেরদৌস ওয়াহিদ জানান, ‘এ বছরের মার্চে প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। এখন ছবিটির ডাবিং চলছে। সামনের মাসে সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেবো।’ উল্লেখ্য, ‘কুসুমপুরের গল্প’ ফেরদৌস ওয়াহিদের নির্দেশনায় প্রথম চলচ্চিত্র হলেও, ১৯৯৭ সালে তিনি প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন।