জল ফড়িং সন্ধ্যা

রাজশাহী বিশ্ববিদ্যালয় রোকেয়া হলের ২০০৭-২০০৮ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের সমাপনী উপলক্ষে গত ৫ জানুয়ারি সন্ধ্যায় হল মিলনায়তনে ‘জল ফড়িং’ শীর্ষক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। হল প্রাধ্যাক্ষ ড. জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা এবং হলের শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে হলের বিদায়ী শিক্ষার্থীদের স্মারক ক্রেস্ট প্রদান, সাংস্কৃতিক সন্ধ্যায় নাচ-গান ও নাটকে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে রোকেয়া হলে তারবিহীন ইন্টারনেট সংযোগ ‘ওয়াই-ফাই জোন’ উদ্বোধন করা হয়।