রাণীনগরে সাংস্কৃতিক অনুষ্ঠান
এমএ রউফ রিপন, নওগাঁ সংবাদদাতা
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০১৩, ২০:০৪
গত ৪ জানুয়ারি নওগাঁর রাণীনগরে আমরা নওগাঁবাসী’র পক্ষ থেকে উপজেলা চত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ দিন বিকাল ৫টার সময়ে নওগাঁ জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক কায়েস উদ্দিনের সভাপতিত্বে উপজেলা মুক্ত মঞ্চে ‘সত্যের জয় চাই, বাংলাদেশের জয় চাই’ স্লোগান নিয়ে আমরা নওগাঁবাসী’র পক্ষ থেকে জননীর ছাঁয়া এনজিও সংস্থার সহযোগিতায় পরিচালিত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে রাজশাহী বেতারের নিয়মিত শিল্পীরা সংগীত পরিবেশন করেন। সংগীতের পাশাপাশি স্বাধীনতা পরবর্তী সময় হতে এ পর্যন্ত যেসব উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে তার চিত্র জনসম্মুখে তুলে ধরা হয়।