ধামইরহাটে গণসংগীত
আব্দুল্লাহ হেল বাকী, ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০১৩, ২০:০৪
ধামইরহাটে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত দেশ গড়তে ভ্রাম্যমাণ গণসংগীত অনুষ্ঠিত হয়েছে। গত ৫ জানুয়ারি বেলা ১২টায়। অনুষ্ঠানে বাংলাদেশ বেতার রাজশাহী অঞ্চলের প্রখ্যাত সংগীত শিল্পী জয়নুল আবেদিন, শিল্পী ফারহানা ইয়াসমিন, শামীম দেওয়ান, রীনা পারভীন (পপি), আপেল মাহমুদ, জুলি ও মেহেদী হসান সংগীত পরিবেশন করেন।