মঞ্চস্থ হলো ‘রক্তাক্ত বাংলা’
মো. লুত্ফুর রহমান, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০১৩, ২০:০৪
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজারে আমরা ক’জন সংগঠনের আয়োজনে গত বুধবার অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুলের নির্দেশনায় মঞ্চস্থ হয়েছে নাটক ‘রক্তাক্ত বাংলা’। এ উপলক্ষে সংগঠনের সদস্য সচিব হানিফ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিল্পপতি কামরুল হুদা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা কালচারাল একাডেমীর সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী খোকন, শওকত আলী বাবু, এম জাকারিয়া, তোফায়েল হোসেন জুয়েল, হারুন, ইব্রাহিম খলিল, হিরন, মহিন উদ্দিন মহিন, অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল ও জামাল উদ্দিন মামুন। নাটকটি গ্রামীণ জনপদে সকল শ্রেণীর অসংখ্য দর্শকের মাঝে ব্যাপক সাড়া জাগায়।