তিন দিনব্যাপী চলচ্চিত্র উত্সব
রুমী খোন্দকার, পাবনা প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০১৩, ২০:০৫
ইনস্টিটিউট অব কালচার অ্যান্ড অ্যাডুকেশন-আইস্-এর আয়োজনে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে তিন দিনব্যাপী চলচ্চিত্র উত্সব গত ১ জানুয়ারি শেষ হয়েছে। চলচ্চিত্র উত্সবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু বকর সিদ্দিক। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, গাইবান্ধা পৌর মেয়র মো. শামছুল আলম, উত্সবের আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিন, বিশিষ্ট নাট্যকার আশীষ খন্দকার, জেলা নাট্য পরিষদের সম্পাদক সাখাওয়াত হোসেন বিপ্লব, মোক্তাদুর রহমান মিঠু, পিটু রশিদ প্রমুখ। এই তিন দিনে প্রদর্শন করা হয় ‘গেরিলা’, ‘রানওয়ে’, ‘তার কোনো নাম নেই’, ‘পথের পাঁচালি’, ‘চিলড্রেন অব হেভেন’ ও ‘চিল্লার পার্টি’ ছবি।