গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

বাজার থেকে বিভিন্ন আকৃতির বোতলে আমরা প্রায়ই রান্নার তেল কিনে থাকি। তবে আপনি কী জানেন বিশ্বের সবচেয়ে বড় খাবার তেলের বোতল হিসেবে গিনেজ বুকে জায়গা করে নেওয়া বোতলটি আকারে কতোটা বড় ছিল? ২০০৯ সালের ২৮ সেপ্টেম্বর চীনের গুয়ানডং প্রদেশের পিঙইউয়ান কাউন্টির কমিউনিস্ট পার্টির এক আয়োজনের অংশ হিসেবে এটি তৈরি করেছিলেন ফেং লিং নামের এক ব্যক্তি। আর ফেং-এর বানানো এই তেলের বোতলটির উচ্চতা ছিল ৫.১২ মিটার বা ১৬ ফুট ৮ ইঞ্চি এবং প্রদর্শনীর সময় এতে সবমিলিয়ে ৩,২১২ লিটার ক্যামেলিয়া তেলের সংকুলান হয়েছিল। ১১.৮৪ বর্গফুট ওজনের ভিতের উপর বানানো এই বোতলটির খালি অবস্থায় ওজন ছিল ২,১৭৮ কেজি এবং তেলসহ বোতলটির ওজন দাঁড়িয়েছিল ২,৯৩৭ কেজিতে।