স্মরণীয় উক্তি

প্রত্যেক লোকের প্রতিবেশী হলো তার মুখ দেখার আয়নার মতো। - জেমস হাওয়েল তোমার প্রতিবেশীর ঘরে যখন আগুন জ্বলে, তোমার নিজের নিরাপত্তাই তখন বিপন্ন। - হোরেস যে প্রতিবেশী তোমার নিকট শান্তি প্রত্যাশা করে তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ো না। - হযরত সোলায়মান (আ.) যে ব্যক্তি প্রতিবেশীর ক্ষতি সাধন করে সে নিজের পদদ্বয়ে নিজেই জাল আবৃত করে। - সুইফ তুমি যদি শান্তিতে বসবাস করতে চাও, তবে তোমাকে প্রতিবেশীর সহযোগিতা নিতে হবে। - ভানলুন