অনন্ত’র উদ্যোগ

আজ এফডিসি প্রাঙ্গণে প্রতিবছরের মতো এ বছরেও গরিবদের জন্য শীতবস্ত্র প্রদান করবেন চিত্রনায়ক অনন্ত। গত ৩ বছর ধরেই নিয়মিত এফডিসিতে তিনি এই কার্যক্রম পরিচালনা করছেন। এ প্রসঙ্গে অনন্ত বলেন, ‘এর আগে আমি মিডিয়াকে জানাইনি। সবাই ভাবত আমি বুঝি বাড়তি প্রচারের জন্যই এই কাজটি করি। কিন্তু এখন আমার মনে হয় এটা সবাইকে জানানো উচিত আমাদের নিজেদের বোধটাকে একটু জাগিয়ে তোলার জন্য। কারণ এফডিসির অনেকেই আছেন বা আমাদের সমাজে অনেকেরই এমন একটু উদ্যোগ নিলেই চলচ্চিত্র সমাজের পক্ষ থেকে আমরাই দুস্থ মানুষদের জন্য কিছু করতে পারব। সমাজে একটা ভালো দৃষ্টান্ত তৈরি করতে পারব। তাই এটা কোনো প্রচার নয়। আমার মতো অনেকের বিবেককে একটু নাড়া দিতেই মিডিয়াকে জানিয়ে কাজটি করতে চাই। কারণ আল্লাহর রহমতে ও দর্শকদের ভালোবাসায় সারাদেশের সিনেমাপ্রেমী মানুষদের ভালোবাসা আমি পেয়েছি। এই ভালোবাসার দায়িত্ববোধ থেকেই নিজ উদ্যোগে কিছু সামাজিক কার্যক্রমে নিয়মিত অংশ নিতে চাই।’ উল্লেখ্য চিত্রনায়ক অনন্ত গেল বছর পরিচালক সমিতির সদস্য হয়েছেন। এবং তার পরিচালনায় প্রথম চলচ্চিত্র ‘নিঃস্বার্থ ভালোবাসা’ রিলিজ হচ্ছে খুব শিগগিরই।’