জন্মদিন

ঋত্বিক রোশন :বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। ১৯৭৪ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৮০ সালে ‘আশা’ ছবিতে অভিনয় করে বলিউডে যাত্রা শুরু করেন। তবে ২০০০ সালে তার চতুর্থ ছবি ‘কাহো না পেয়ার হ্যায়’র মধ্য দিয়ে বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেন। এবং এই ছবিটির কারণে একাধিক অ্যাওয়ার্ডও পান তিনি। তারপর একে একে ২১টি ছবিতে অভিনয় করেন তিনি। তার অভিনীত সবকটি ছবিই জনপ্রিয়তা পেয়েছে। সর্বশেষ তার অভিনীত ‘অগ্নিপথ’ ছবিটি মুক্তি পায়।