বঙ্গবন্ধু মেডিক্যাল ভার্সিটি
এনআইসিইউ সম্প্রসারণ কার্যক্রম উদ্বোধন
করলেন স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০১৩, ২১:১২
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সি ব্লকের দ্বিতীয় তলার নিওনেটাল (নবজাতক) ইনটেনসিভ কেয়ার ইউনিট (এনআইসিউ) সম্প্রসারণ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি। ইউনিট ১৬ থেকে ৩১ বেডে উন্নীত করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের মিল্টন হলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ূন কবীর, ইউনিসেফ’র বাংলাদেশ প্রতিনিধি। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) ও নবজাতক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ডা. মো. রুহুল আমিন মিয়া। - প্রেস বিজ্ঞপ্তি