মানি লন্ডারিং রোধে
আন্তর্জাতিক সহায়তা
চায় বাংলাদেশ
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০১৩, ২১:১৩
মানি লন্ডারিং রোধে আন্তর্জাতিক পরামর্শ ও সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। অর্থ পাচার প্রতিরোধ আন্তর্জাতিক সংগঠন ‘ফিনানসিয়্যাল অ্যাকশন ট্রাস্কফার্স (এফএটিএফ)-এর সদস্য রাষ্ট্রগুলোর ঢাকাস্থ মিশন প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এ সহযোগিতা চাওয়া হয়। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মুস্তাফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ভারত, চীন, রাশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জাপানসহ ১২টি দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।
জানা যায়, মানি লন্ডারিং রোধে বাংলাদেশে বিদ্যমান বিধি বিধান ও আইনকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণের উদ্যোগ নিয়েছে সরকার। দেশের পাচার হওয়া অর্থ যাতে বৈশ্বিক সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদে ব্যবহূত না হয় সেজন্য এন্টি টেরোরিজম অ্যাক্টেও বিষয়টি অন্তর্ভুক্ত করে সরকার বাংলাদেশকে মানি লন্ডারিং ফ্রি কান্ট্রি হিসাবে বিশ্বে প্রতিষ্ঠা করতে চায়।