এমপিওভুক্ত শিক্ষকদের
আল্টিমেটাম
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০১৩, ২১:১৪
এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয় স্কেলে চিকিত্সা ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, পূর্ণাঙ্গ উত্সব ভাতাসহ ৮ দফা প্রদানের দাবিতে সরকারকে আল্টিমেটাম দিয়েছে সরকার সমর্থিত শিক্ষক সংগঠন জাতীয় শিক্ষক কর্মচারী শিক্ষক ফ্রন্ট। আগামী ২০ জানুয়ারির মধ্যে বেসরকারি শিক্ষক কর্মচারীদের এ দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে তারা। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত ফ্রন্টের জাতীয় কমিটির বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
অধ্যক্ষ কাজী ফারুক আহমেদের সভাপতিত্বে সভায় বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ এমএ সাত্তার বাংলাদেশ বেসরকারি অধ্যক্ষ সমিতির আহবায়ক অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, বাংলাদেশ সংযুক্ত শিক্ষক পরিষদের সভাপতি মাহবুব-উল-আলম তালুকদার, বাংলাদেশ শিক্ষক সমিতির অতিরিক্ত মহাসচিব খান মোশাররফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।