বাড্ডায় যুবক গুলিবিদ্ধ
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০১৩, ২১:১৪
রাজধানীর বাড্ডায় আমির হোসেন (৩০) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে সাঁতারকুল এলাকায় দুর্বৃত্তদের গুলিতে তিনি আহত হন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ আমির হোসেন বলেন, গত মঙ্গলবার সকাল ৮টার দিকে সাঁতারকুলের উত্তর নামাপাড়ায় কৃষি জমিতে তিনি কাজ করছিলেন। এ সময় হঠাত্ একটি গুলি তার পিঠের নীচে বিদ্ধ হয়।