ধর্ষণকারীদের শাস্তির দাবিতে রায়পুরায় মানববন্ধন

রায়পুরায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে রাতভর গণধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার উপজেলার মৌলভীবাজার সড়কে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। মানববন্ধনে রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজের শতাধিক শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা পরিষদের রায়পুরা শাখার সাধারণ সম্পাদক আরিফা রহমান চন্দনা, নারী নেত্রী লুত্ফর নাহার লিলি, শাহানাজ পারভিন প্রমুখ।