রাজবাড়ীর শ্রেষ্ঠ চেয়ারম্যান

“একটি বাড়ি একটি খামার” প্রকল্পে রাজবাড়ীর শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কালুখালী উপজেলার মৃগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: বদর উদ্দিন সরদার। গত রবিবার রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী আনুষ্ঠানিকভাবে তার হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক এবং প্রাইজবন্ড মানি তুলে দেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক মাইনুদ্দিন আহমেদ, রাজবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস প্রমুখ।—প্রেস বিজ্ঞপ্তি