মালয়েশিয়ায় কর্মী প্রেরণ
নেত্রকোনায় অনলাইন নিবন্ধন ১৩ জানুয়ারি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০১৩, ২১:৪৭
মালয়েশিয়া কর্মী প্রেরণের লক্ষ্যে আগামী ১৩ জানুয়ারি হতে ১৫ জানুয়ারি পর্যন্ত ৬৩টি ইউনিয়নের তথ্য সেবা কেন্দ থেকে অনলাইনের মাধ্যমে নাম নিবন্ধন পরিচালিত হবে বলে নেত্রকোনা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। এ উপলক্ষে গত মঙ্গলবার বিকালে জেলা প্রশাসক আনিস মাহমুদের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউএনও, ইউপি চেয়ারম্যান, মিডিয়া কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় যাতে কৃষি কর্মীরা নাম সঠিকভাবে নিবন্ধন করতে পারে সেজন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।