নাটোরে দুলুসহ বন্দি নেতাকর্মীর মুক্তির দাবিতে মানববন্ধন

নাটোর জেলা বিএনপি সভাপতি ও সাবেক উপমন্ত্রী এডভোকেট এম, রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ বিএনপি নেতাকর্মীদের মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে জিয়া পরিষদ বুধবার নাটোরে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করেছে। শহরের আলাইপুরে মানবন্ধন শেষে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য কাজী গোলাম মোর্শেদ, সাধারণ সম্পাদক আমিনুল হক, কেন্দ্রীয় সদস্য সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী শাহ আলম, সহসভাপতি ও সদর থানা সভাপতি রহিম নেওয়াজ শহর বিএনপির সাধারণ সম্পাদক ও নাটোর পৌরসভার মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ নাজমুল হক গ্রীন, পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক উপাধ্যাক্ষ আহমেদুল হক চৌধুরী স্বপন, জেলা ওলামা দলের সভাপতি অধ্যক্ষ কাজী রিয়াজুল হক মোমিন, জেলা কৃষক দলের আহবায়ক আলহাজ্ব রওশন আলী প্রামাণিক, যুগ্ম আহবায়ক হাসিবুল ইসলাম খাঁন।