রাষ্ট্রীয় ব্যাংকের পরিচালকদের ব্রিফ দেবে অর্থ মন্ত্রণালয়
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০১৩, ২১:৪৯
রাষ্ট্র মালিকাধীন ব্যাংকগুলোতে পরিচালক হিসাবে নিয়োগপ্রাপ্তদের ব্রিফ দেবে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। আজ বৃহস্পতিবারের অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ ব্রিফের মধ্যে ব্যাংকিং বিষয়ে ১৮টি আইন, অধ্যাদেশ এবং আদেশ বিষয়ে বিস্তারিত আলোচনাও হবে। সাম্প্রতিক সময়ে রাষ্ট্র মালিকাধীন ব্যাংকগুলোতে অনিয়ম, অর্থ কেলেঙ্কারির ঘটনা বেড়ে যাওয়ায় প্রথমবারেরমত এধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে।