মেহেরপুরের বাবুয়া
বোস অসুস্থ
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০১৩, ২১:৫০
একাত্তরের মহান মুক্তিযুদ্ধের আঞ্চলিক সংগঠক, শব্দ সৈনিক ও মেহেরপুরের প্রবীণ রাজনীতিবিদ প্রসেনজিত্ বোস (বাবুয়া বোস) গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। মুক্তিযুদ্ধের সময় মেহেরপুরের তত্কালীন এসডিও তৌফিক এলাহী চৌধুরীর সহযোগী হিসাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। এছাড়া স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় ‘জল্লাদের দরবার’নাটকের মুখ্য চরিত্রে অভিনয়ের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের উদ্দীপ্ত করেন তিনি। বাবুয়া বোস বর্তমানে ন্যাপ (মোজাফফর) মেহেরপুরে জেলা কমিটির সভাপতি। একই সঙ্গে তিনি হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ এবং রবীন্দ্র পরিষদের জেলা কমিটিরও সভাপতি। পরিবারের পক্ষ থেকে বাবুয়া বোসের একমাত্র পুত্র অরিন্দম বোস তাঁর পিতার দ্রুত আরোগ্য কামনায় সকলের আশীর্বাদ কামনা করেছেন। — বিজ্ঞপ্তি