তথ্য বিচিত্রা
বিবিধ
প্রকাশ : ১০ জানুয়ারি ২০১৩, ১৮:৩২
স্টারফিশের দেহে মস্তিস্কের মতো আলাদা কোনো অংশ নেই।
হাতিই হলো একমাত্র স্তন্যপায়ী প্রাণী যেটি লাফাতে পারে না।
মেরু ভল¬ুক সাধারণত বাঁহাতি হয়।
লিওনার্দো দ্য ভিঞ্চি একই সাথে তার এক হাত দিয়ে কোনো কিছু আঁকতে এবং অন্য হাত দিয়ে কোনোকিছু লিখতে পারতেন।
পুরুষেরা সাধারণত ছোট লেখা পড়ার ক্ষেত্রে নারীদের চাইতে বেশি দক্ষ হন। অন্যদিকে নারীদের গড়পরতা শ্রবণক্ষমতা পুরুষদের চাইতে বেশি হয়।
একটি জাম্বো জেটের ট্যাংকে যে পরিমাণ জ্বালানী তেলের স্থান হয় সেই পরিমাণ তেল দিয়ে একটি সাধারণ গাড়ি চারবার পৃথিবী প্রদক্ষিণ করতে পারবে।
যেকোনো কমিক স্ট্রিপে বাঁ দিকের চরিত্রের সংলাপ সবসময়ই ডানদিকের চরিত্রের আগে থাকে।
আমেরিকায় সরকারি ব্যবস্থাপনায় প্রতিদিন যে পরিমাণ সত্যিকারের কাগুজে নোট ছাপানো হয় তার চেয়ে বেশি নকল নোট ছাপানো হয় মনোপলি নামের খেলাটির জন্য।