জোকস

ক্রেতা :জিনিসটা খুব সুন্দর। কিন্তু পাঁচ হাজার টাকা দিয়ে কোন মূর্খে কিনবে? বিক্রেতা :আমরা তো তাকেই খুঁজছি স্যার। এক তরুণী পুলিশ স্টেশনে ফোন করলেন— :হ্যালো, ওসি সাহেব বলছেন? আমি খুবই বিপদে আছি। :কী বিপদ বলুন। :আমার বাসার সামনে আমাকে পাওয়ার জন্য দুই ছেলে মারামারি করছে। :আশ্চর্য! আপনি এ কারণে পুলিশের কাছে ফোন করেছেন। এটা তো একান্তই আপনার ব্যক্তিগত সমস্যা। আমাদের এখানে ডাকছেন কেন? :ডাকছি কারণ, মারামারিতে কালো মোটা ছেলেটা জিতে যাচ্ছে! এক ভদ্রমহিলা ভীষণ রেগেমেগে খেলনার দোকানে ঢুকলেন। সঙ্গে নিয়ে আসা খেলনাটা ফেরত দিয়ে বললেন, আমার টাকা ফেরত দিন! নিয়ে যান এই খেলনা। বিক্রেতা বললেন, কেন, কী হয়েছে? এটা তো খুবই ভালো খেলনা। ভদ্রমহিলা বললেন, এটা ভাঙে না কিন্তু এই খেলনা দিয়ে বাড়ি দিয়ে আমার ছেলে বাড়ির অন্য সব খেলনা ভেঙে ফেলেছে।