সাইফ-জ্যাকুলিনের হিট!
প্রকাশ : ১০ জানুয়ারি ২০১৩, ১৯:৪৯
সম্প্রতি ভারতীয় চ্যানেল প্রচার শুরু হয়েছে জ্যাকুলিন ফার্নান্দিজ ও সাইফ আলী খান অভিনীত মুক্তি অপেক্ষাকৃত ছবি ‘রেস ২’-এর গানগুলোর। এরই মধ্যে বলিউড অডিও টপচার্টের শীর্ষে চলে এসেছে ছবিটির ‘লাত লাগ গায়ি’ গানটি। প্রিতমের সুর ও সংগীতে গানটিতে পারফর্ম করেছেন সাইফ ও জ্যাকুলিন। শুধু গানের কারণেই নয়, ভিডিওতেও রয়েছে অনেক আকর্ষণীয় জাদু। নতুন সব নাচের স্টেপসের কারণে গানটির জনপ্রিয়তা বাড়ছে বলে জ্যাকুলিনের দাবি। কিন্তু সাইফের দাবি প্রিতমের মিউজিক করা গান বরাবরই টপচার্টে থাকে। তবে যাই হোক, গান ও ভিডিও দুটির জোরেই গানটি এখন শীর্ষে। আর এই গানের শীর্ষের অবস্থানটি উপভোগ করছেন পুরো ছবির ইউনিট। আসছে ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে ২০০৮ সালে মুক্তি পাওয়া ব্যবসা সফল ছবি ‘রেস’-এর দ্বিতীয় সিক্যুয়াল ‘রেস ২’। এতে অভিনয় করেছেন—সাইফ আলী খান, দিপীকা পাড়ুকোন, জন আব্রাহাম, জ্যাকুলিন ফার্নান্দিজ, অনিল কাপুর ও আমিশা পাটেলসহ অনেকেই। তারকাবহুল এই ছবিটি নির্মাণ করা হয়েছে ৯২ কোটি রুপি ব্যয়ে।