ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারে ঊর্ধ্বমুখী ধারা
প্রকাশ : ১০ জানুয়ারি ২০১৩, ১৯:৫০
মিউচ্যুয়াল ফান্ড বিধিমালার সংশোধনী চূড়ান্ত করায় বুধবার বেশিরভাগ মিউচ্যুয়াল ফান্ডের দাম বাড়লেও গতকাল দর সংশোধন হয়েছে। গতকাল দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে মাত্র ২টির দাম বেড়েছে। আর দাম কমেছে ২১টির। তবে গতকাল বাজারে ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার দরে ঊর্ধ্বমুখী ধারা দেখা গেছে। ডিএসইতে লেনদেন হওয়া ৩০টি ব্যাংকের মধ্যে দাম বেড়েছে ২৪টির, কমেছে ৪টির আর অপরিবর্তিত ছিল ২টি ব্যাংকের শেয়ারের। নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোরও বেশিরভাগের শেয়ারের দাম বেড়েছে।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসইর সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ১৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-২০ মূল্যসূচক আগের দিনের চেয়ে ২৩ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৪৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। বাজারে মোট লেনদেন হয়েছে ১৫২ কোটি ৪০ লাখ ১৫ হাজার ২৩৫ টাকা। যা আগের দিনের চেয়ে ২২ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৫৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫২টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ার। এদিন ডিএসইতে ২৫৪টি কোম্পানির ৪ কোটি ৮৫ লাখ ১১ হাজার ৭৩১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের হাত বদল হয়েছে।
ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ:লেনদেনের ভিত্তিতে ডিএসইর প্রধান ১০টি কোম্পানি হলো:ইউনাইটেড এয়ারওয়েজ, বেক্সিমকো, আরএন স্পিনিং, ইউনিক হোটেল, এনবিএল, সায়হাম কটন, সাউথইস্ট ব্যাংক, গ্রামীণফোন, এনভয় টেক্সটাইল ও বেক্সিমকো ফার্মা। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:ইউনাইটেড এয়ারওয়েজ, স্ট্যান্ডার্ড সিরামিকস, বঙ্গজ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, এবিবি ১ম মিউচ্যুয়াল ফান্ড, জিএসপি ফাইন্যান্স, ফার্স্টলীজ ইন্টারন্যাশনাল, এসিআই ফর্মুলেশন, সাউথইস্ট ব্যাংক ও কেএন্ডকিউ। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:সাভার রিফ্রেক্টরিজ, ৮ আইসিবি, আইএফআইএল ইসলামি মিউচ্যুয়াল ফান্ড-১, পপুলার লাইফ ১ম মিউচ্যুয়াল ফান্ড, সমরিতা হাসপাতাল, ১ম প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, ৩য় আইসিবি, আইসিবি ৩য় এনআরবি ও এমবিএল ১ম মিউচ্যুয়াল ফান্ড।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ
গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৩৬ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৬৭১ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই-৩০ মূল্যসূচক আগের দিনের চেয়ে ২৪ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। মোট লেনদেন হয়েছে ২১ কোটি ৪৮ লাখ ৪০ হাজার ৭৯৮ টাকা। যা আগের দিনের চেয়ে ১ কোটি ৮৭ লাখ ৯৬ হাজার ৭২৭ কম। লেনদেনকৃত ১৬৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৫টির কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ার। এদিন সিএসইতে ১৬৩টি কোম্পানির ৭৭ লাখ ৭৯ হাজার ৯৮৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের হাত বদল হয়েছে।