ভক্তদের কারণেই বিচ্ছেদ হলো টেইলরের

হ্যারি স্টাইলসের সাথে সম্পর্কটা ভালোই যাচ্ছিল টেইলর সুইফটের। তবে শেষ পর্যন্ত ভক্তরাই কাল হয়ে দাঁড়াল তাদের সম্পর্কের মাঝে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অবকাশ কাটাতে গিয়েই শেষ পর্যন্ত ভাঙল তাদের সম্পর্ক। ঘটনা হচ্ছে, ওয়ান ডিরেকশনের ভোকাল হিসেবে হ্যারি স্টাইলসের জনপ্রিয়তাও কম নয়। তাই রাস্তায় বের হলে হরহামেশাই ভক্তদের কবলে পড়তে হয় তাকে, বিশেষ করে নারী ভক্তদের কবলে। আর নারীরা অটোগ্রাফ চাইলে না করতে পারেন না হ্যারি। প্রায়শই আবার ছবিও তুলতে হয় তাদের সাথে। আর বারবার এমনটি ঘটলে সেটিই সহ্য করতে পারেননি সুইফট। এ বিষয়ে হ্যারিকে বলেও কোনো কাজ হয়নি। সুইফট তাই অত্যন্ত ত্যক্ত-বিরক্ত হ্যারির প্রতি। আর তাই শেষ পর্যন্ত হ্যারিকেই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত সুইফটের!