মাকসুদের উপস্থাপনায় ‘পৌষ সংক্রান্তি’

বাঙালি সংস্কৃতির অন্যতম উত্সব পৌষ সংক্রান্তি নিয়ে বিশেষ সংগীতানুষ্ঠান আয়োজন করছে মাছরাঙা টেলিভিশন। ‘পৌষ সংক্রান্তি’ শিরোনামের এ অনুষ্ঠান উপস্থাপনা করবেন জনপ্রিয় সংগীতশিল্পী মাকসুদুল হক। আগামীকাল রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত সরাসরি সম্প্রচারিত হবে অনুষ্ঠানটি। বিভিন্ন ধারার গানের আয়োজনে সাজানো এ অনুষ্ঠানে গান পরিবেশন করবেন বাউল হাশেম চিশতী, জহুরা ও গোলাপী। একক গান করবেন সাহেদ ও সভ্যতা। ব্যান্ড সংগীত পরিবেশন করবে মাকসুদ ও ঢাকা, লীলা এবং চিত্কার। আলোচক হিসেবে থাকবেন আব্দুল মান্নান।