এহসান রাহির সুরে রাঘবের গান
প্রকাশ : ১০ জানুয়ারি ২০১৩, ২০:০৫
বাংলা চলচ্চিত্রে ভারতীয় শিল্পীদের কণ্ঠে গান গাওয়ানোর প্রবণতা বেশ ক’বছর ধরেই বেড়েছে। এর পাশাপাশি এবারে টিভি নাটকেও টাইটেল গান গাইলেন কলকাতার কণ্ঠশিল্পী রাঘব চট্টোপাধ্যায়। সম্প্রতি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ‘পার্থিব’ উপন্যাস অবলম্বনে টিভি ধারাবাহিকের সূচনা সংগীতে কণ্ঠ দেন তিনি। গানটির কথা লিখেছেন গালিব সর্দার, সুর করেছেন এহসান রাহি। সংগীত পরিচালনা করেছেন শাহনুর রেজা। এহসান রাহীর বলেন, ‘রাঘব চ্যাটার্জির জন্য সুর করা দুঃসাহের ব্যাপার ছিল কারণ তার গান যারা শুনে অভ্যস্ত তাদের কথা মাথায় রেখে আমাকে সুর করতে হয়েছে।
এবং তার অসাধারণ গায়কী গানটিকে একটা আলাদা মাত্রা দিয়েছে। এ ধরণের গান ধারাবাহিকে এই প্রথম ব্যবহার করা হচ্ছে।’