আশি বছরের বৃদ্ধের কীর্তি ও বিশ্ব রেকর্ড

কথাটি শুনতে অবাক মনে হলেও সত্যি। আমার জানা মতে, বিশ্ব রেকর্ডের খাতায় একাই বাড়ি নির্মাণের বিশ্ব রেকর্ড বা তথ্য নেই। তাই সহজে একাই বাড়ি নির্মাণের বিশ্ব রেকর্ড হতে পারে। আমার কাছে সবচেয়ে বিশে ভাল লেগেছে ৮০ বছরের বৃদ্ধ আলমাস মিয়ার একাই বাড়ি নির্মাণ করার প্রতিবেদনটি দেশে সর্বাধিক জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান হানিফ সংকেতের ইত্যাদি। গত ৩০ নভেম্বর রাত ৯টা ও ২ ডিসেম্বর রাত ১০.৩০ মিনিটে প্রচারিত ইত্যাদিতে আলোচিত আশি বছরের বৃদ্ধ আলমাস মিয়া কোন সাহায্য ছাড়া একাই বিল্ডিং তৈরির প্রতিবেদনটি প্রচারিত হয়েছে। তিনি এ বয়সে কোন সাহায্য ছাড়া একাই প্রায় দুইতলা বিল্ডিং করেছেন। তিনি হতে পারেন কর্ম বিমুখ, যুব সমাজের জন্য একটি মডেল, একই সাথে করতে পারেন বিশ্ব রেকর্ড। তিনি বিশ্বে দেশের নাম উজ্জ্বল করতে পারেন। বিশ্ববাসী জানবে আমি বছর বয়সে এ দেশের মানুষ কর্মঠ। এতে বিদেশি শ্রম বাজারে উজ্জ্বল প্রভাব ফেলবে। সৌদি, দুবাই, মালয়েশিয়া, ইউরোপ ও আমেরিকার মত দেশগুলো বাংলাদেশের শ্রম বাজারে বাংলাদেশের লোক নিতে আগ্রহী হয়ে উঠবে। বৃদ্ধটিকে খুঁজে বের করার জন্য তৈয়বুর রহমান তামিমের কাছে কৃতজ্ঞতা প্রকাশ না করে পারছি না। আর এ রেকর্ডের জন্য সবার সহযোগিতা ও দোয়া প্রয়োজন। সাইফুল ইসলাম পারভেজ অনার্স (ব্যবস্থাপনা), মাস্টার্স ব্যবস্থাপনা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়