শৈত্যপ্রবাহে দেশের মানুষ কাঁপছে শীতবস্ত্র বিতরণে ব্যক্তি ও সংগঠন

প্রচণ্ড শৈত্যপ্রবাহে দেশের মানুষ কাঁপছে। অনেক স্থানে কুয়াশায় ঢাকা পড়ছে সূর্য। শীতার্ত মানুষ কাঠ-খড় পুড়িয়ে শীত নিবারণের চেষ্টা করছে। দরিদ্র অসহায় দুস্থদের পাশে অনেক বিত্তবান ব্যক্তি, কোন কোন প্রতিষ্ঠান শীতবস্ত্র নিয়ে এগিয়ে আসছে। কোন কোন ব্যাংকের পক্ষেও শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। গোপালগঞ্জ\ গোপালগঞ্জে দরিদ্র ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছে কৃষি ব্যাংক। বৃহস্পতিবার সদর উপজেলার গোপীনাথপুর কৃষি ব্যাংক কার্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি ছিলেন কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সালাম। তিনি গোপীনাথপুর ও পার্শ্ববর্তী এলাকার পাঁচশত হতদরিদ্র, দুস্থ নারী, পুুরুষ ও শিশুদের হাতে কম্বল তুলে দেন। অনুষ্ঠানে কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সালাম, ব্যাংকের ফরিদপুর বিভাগের মহা-ব্যবস্থাপক মো. আবুল কাশেম, উপ-মহাব্যবস্থাপক এ.টি.এম আনিসুর রহমান, এ.কে.এম মোশারফ হোসেন, গোপালগঞ্জ অঞ্চলের এ.জি.এম এ.আর.এম আনিসুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। রাজবাড়ী \ সিএসআর এর আওতায় সোনালী ব্যাংক লিমিটেড হতে দুঃস্থ অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে ৯ জানুয়ারি আঞ্চলিক কার্যালয় ও রাজবাড়ী সোনালী ব্যাংক শাখার উদ্যোগে ৯৫টি কম্বল বিতরণ করা হয়েছে। সোনালী ব্যাংক রাজবাড়ী অঞ্চলের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মনতোষ ভৌমিক এসব কম্বল শীতার্তদের হাতে তুলে দেন। মাধবপুর (হবিগঞ্জ)\ মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে চা বাগান মালিক পক্ষ থেকে বুধবার দিনব্যাপী চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় মালিক পক্ষের মোহাম্মদ মঈন, আসাদ মঈন চা বাগানের সিনিয়র সহকারী ব্যাবস্থাপক মিন্টু কুমার দেব রায় ও চা শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শীতবস্ত্রের মধ্যে ছিল ৬শ’ কম্বল, ৬শ’ সোয়েটার ও শিশুদের গরম কাপড়। জামালপুর \ দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে শীতার্ত দরিদ্র মানুষের মাঝে এক হাজার কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার চেম্বার ভবনের সামনে কম্বল বিতরণ করেন এফবিসিসিআই-এর পরিচালক রেজাউল করিম রেজা ও পুলিশ সুপার মঈনুল হক। উপস্থিত ছিলেন জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি ইকরামুল হক নবীন। বকশীগঞ্জ \ বৃহস্পতিবার জামালপুরের বকশীগঞ্জে ইসলামি ব্যাংক ও শহীদ জসিমল হকের পরিবার শীতার্ত পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। ইসলামি ব্যাংক ভবনে শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, ব্যাংকের ব্যবস্থাপক আবু জাফর মোহাম্মদ সালেহ। মালিরচর গ্রামে শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন শহীদ জসিমল হক ও শহীদ লায়লা বানুর কন্যা সেলিনা বেগম এবং তার মেয়ে জামাই সেলিম মিয়া। আদমদীঘি (বগুড়া) \ গত বুধবার আদমদীঘির কড়ই মাদরাসা প্রাঙ্গণে মেজর জেনারেল (অব.) আলহাজ্ব গোলাম মওলার পক্ষে গরীবদের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়। গোলাম মওলার ছোট ভাই আলহাজ্ব গোলাম রহমান এসময় মাদরাসার অধ্যক্ষ আবাদুস ছামাদ আমিনুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নবাবগঞ্জ (ঢাকা) \ গতকাল বৃহস্পতিবার ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে এ লতিফ চ্যারিটেবল ফাউন্ডেশন। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কামান্ডার মোশারফ হোসেন দিলু, এ লতিফ চ্যারিটেবল ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক আবু বক্কর, মাসুদুর রহমান চঞ্চল, রুমান সরকার, প্রমুখ। নাসিরনগর (বি. বাড়িয়া) \ নাসিরনগরে বেসরকারি উন্নয়ন সংস্থা এফআইভিডিবির সহযোগিতায় সংগঠিত বড়ধলিয়া জনশীখন কেন্দ্রের (সিএলসি) উদ্যোগে এলাকার দুস্থ, অসহায় গবীর-দুঃখী ও শীতার্ত মানুষের ম৩ধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার পূর্বভাগ ইউনিয়নের বড়ধলিয়া গ্রামে কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা মত্স্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ছায়েদুর রহমান, এফআইভিডিবির টিম লিডার শুধাংশু শেখর সরকার, সিএলসির সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক রবিউল আওয়াল প্রমুখ। ডুমুরিয়া (খুলনা) \ ডুমুরিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ কার্যালয় শীতার্ত মানুষের মাঝে ৪০টি কম্বল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিস থেকে পাওয়া এ কম্বল দুস্থদের মাঝে বিতরণ করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্যা মোশাররফ হোসেন মফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ভালুকা (ময়মনসিংহ) \ মানুষ মানুষের জন্য নামের একটি সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে একহাজার হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল, চাদর ও পুরাতন শীতবস্ত্র বিতরণ করা হয়। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ আবদুল মোতালেব মিয়া প্রধান অতিথি ছিলেন। উপস্থিত ছিলেন সংগঠনের উদ্যোগক্তা ইঞ্জিনিয়ার আজিম লস্কর, অর্থ সম্পাদক মোহছেনুল হক অমি, ডা. জাকারিয়া প্রমুখ। গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) \ গাইবান্ধার গোবিন্দগঞ্জে সোনালী ব্যাংকের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ব্যাংক চত্বরে প্রিন্সিপাল অফিস গাইবান্ধার ডিজিএম মো. আব্দুস সামাদ শীতবস্ত্র বিতরণ করেন।