মির্জাপুরে সংসদ সদস্যকে পাহাড়িদের সংবর্ধনা
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ১০ জানুয়ারি ২০১৩, ২০:৪২
জেএসসি ও এসএসসি পরীক্ষার জন্য নতুন কেন্দ্র স্থাপন হওয়ায় সংসদ সদস্য আলহাজ্ব একাব্বর হোসেনকে পাহাড়ি এলাকাবাসী সংবর্ধনা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার মির্জাপুর উপজেলার বাঁশতৈল খলিলুর রহমান কলেজ ও মনশুর আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমরান হোসেন জানান, পাহাড়ি এলাকার আজগানা, বাঁশতৈল, তরফপুর ও লতিফপুর ইউনিয়নবাসী এবং এসব এলাকায় প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাতা হাজী মোঃ কায়েমউদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমরান হোসেন, ইউপি চেয়ারম্যান শামসুল আলম, স্থানীয় আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক বিএসসি, মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, শিল্পপতি মঞ্জুরুল কাদের বাবুল প্রমুখ।